ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চাউল ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান (২২) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ হোসেন (২০) নামক অপর একজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে মহাদেবপুর-ছাতড়া সড়কের বাছড়ার মোড় নামক স্থানে। নিহত আব্দুর রহমান উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামের নুরনবীর ছেলে ও আহত বিদ্যুৎ একই গ্রামের বাবুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মুদিখানা দোকানের জিনিসপত্র কেনার জন্য আব্দুর রহমান তার বন্ধু বিদ্যুৎ হোসেনকে সাথে নিয়ে রোববার বিকেলে মোটর সাইকেল যোগে ডিমজাওন থেকে ছাতড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাছড়ার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি চাউল বোঝায় ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু ঘটে।
গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


