ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় হাটের সর্বশেষ ডাক প্রকাশিত হয়েছে, যেখানে হাটের রাজস্ব আরও বৃদ্ধি পেয়ে ২ কোটি ৩১ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর আগে হাটের ডাক ছিল ২ কোটি টাকা। ১ বছরের জন্যে এ বছর হাটের ইজারা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আঃ রহিম শেখ।
আজ (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় পৌরসভা কার্যালয়ে এই ডাক অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহলের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। রাজস্ব বৃদ্ধির ফলে পৌরসভা ও হাট ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে।
হাটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির ফলে রাজস্ব আয় বাড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ আনুষ্ঠানিকভাবে হাটের ডাক প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্য গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, গুরুদাসপুর পৌরসভার সচিব হাসান আলী ও স্থানীয় ইজারাদাররা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু সাহেবের সুযোগ্য সন্তান ও ছাত্র নেতা মিহাল, সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক দুলাল সরকার, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, খাইরুল ইসলাম শেখ যুব দল নেতা গুরুদাসপুর পৌর বিএনপি, মোঃ ইসরাফিল শেখ, সাবেক ছাত্র নেতা, শামীম আহম্মেদ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল, দেওয়ান সবুজ, প্রচার সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, রাঙ্গা মোল্লা, সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল প্রমুখ।
চাঁচকৈড় হাট গুরুদাসপুর উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র, নতুন রাজস্ব বৃদ্ধির ফলে হাটের উন্নয়নে আরও বিনিয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে।


