IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফতুল্লায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হলেন বাবা

ফতুল্লায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হলেন বাবা

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের হামলা থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে মজিবুর খন্দকার নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

নিহত মজিবুর খন্দকার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের বাসিন্দা। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহতের ছেলে সবুজ খন্দকার বলেন, ১৬ ফেব্রুয়ারি সকালে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে চর বয়রাগাদী ব্রিজের সামনে একই এলাকার আবুল হোসেন, নাসির উদ্দিন, কবির হোসেন, জাকির হোসেন, আমানউল্লাহ, সৈয়দ রিফাত, মোকছেদুল, ফয়সাল, দেলোয়ার, মহসিন, মোহাম্মদ আলী ও আফজালসহ তাদের বিশাল সন্ত্রাসী বাহিনী আমার পথরোধ করে মারধর করতে থাকে।

এ সময় খবর পেয়ে আমার বাবা মজিবুর খন্দকার, মামাতো ভাই স্বপন ও মামি ছামিরুন নেছা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন।

তখন সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কোপায়। এতে আমার বাবা হাতে ও পেটে ছুরিকাহত হয়ে গুরুতর জখম হন। ওই সময় এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

তিনি আরও জানান, চিকিৎসা নিয়ে তারা তিনজন কিছুটা সুস্থ হলেও বুধবার সকালে তার বাবা মজিবুর খন্দকার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আহত মজিবুর খন্দকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31