IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
Home >> টপ নিউজ >> বিনোদন >> তরুণ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ, স্ত্রী সুনীতা যা বললেন

তরুণ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ, স্ত্রী সুনীতা যা বললেন

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার গত কয়েক মাস ধরেই বিবাহবিচ্ছেদের আলোচনা-সমালোচনা চলছে। গত বছরের শেষ থেকেই গোবিন্দকে নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, গোবিন্দ নাকি অর্ধেক বয়সের মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। পরকীয়ায় বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তারকাপত্নী। দিলেন চরম হুঁশিয়ারি।

দাম্পত্যে ইতি টানছেন এ দম্পতি। এর মধ্যেই সুনীতা নিজেও স্বামীর সম্পর্কে নানা মন্তব্য করেছেন। কখনো বলেন, তিনি ছেলেমেয়েদের নিয়ে আলাদা থাকেন, নিজের মতো থাকেন গোবিন্দ। আবার কখনো বলেন, স্বামীকে নিয়ে পরকীয়ার ভয় পান। এমনকি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা জানান, গোবিন্দর মতো স্বামী তিনি চান না। যার ফলে জোরালো হয় তাদের বিচ্ছেদের জল্পনা।

এবার বিচ্ছেদ কথা উঠতেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন সুনীতা আহুজা। বললেন, ৬০ বছরে পা দিয়েছে গোবিন্দ। প্রায় অর্ধক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে। সে কারণে তাদের সংসারে অশান্তি।

সুনীতার সঙ্গে এক ছাদের নিচেও থাকেন না অভিনেতা। তার আগে গুলিবিদ্ধ হন গোবিন্দ, অসুস্থ হয়ে পড়েন রাজনীতির প্রচারে বেরিয়ে। তবে এবার সুনীতা বলেন, কিছু মানুষ রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। গোবিন্দপত্নী বলেন, আমি অথবা গোবিন্দ বিচ্ছেদ নিয়ে কোনো কথা না বলা অবধি কিছু বিশ্বাস করবেন না।

গত অক্টোবরে নিজের বাড়িতেই পায়ে গুলি লেগে গুরুতর জখম হন অভিনেতা-রাজনীতিবিদ। নিজের রিভলভারের গুলিতে জখম হয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী শিল্পা শেঠি হাসতে হাসতে প্রশ্ন তুলেছিলেন— সুনীতাই কি রাগের মাথায় পায়ে গুলি করেছেন? সঙ্গে সঙ্গে বাকিদের মনে সন্দেহ জেগেছিল, তাহলে কি গোবিন্দ-সুনীতা ভালো নেই? এ ঘটনা কি তারই আভাস?

অভিনেতা অবশ্য বিষয়টি দ্রুত ধামাচাপা দিয়ে জানিয়েছিলেন, সুনীতা সেই সময় বাড়িতে ছিল না। মন্দিরে গিয়েছিল পূজা দিতে। এভাবেই নানা প্রশ্ন— চর্চার কারণে যখনই বিষয়টি জটিল থেকে জটিলতর, তখনই মুখ খুললেন সুনীতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31