IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরইউজের সমাবেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধেদায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি

আরইউজের সমাবেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধেদায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি

ধূমকেতু প্রতিবেদক : দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চার জন সাংবাদিকের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েণ্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও আমার দেশ পাঠক মেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ ও আরইউজের সহসভাপতি মঈন উদ্দিনের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, দৈনিক আামার দেশের ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. শামিম ও আমার দেশ পাঠক ফোরামের সভাপতি আবু হানিফ।

এতে সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ আব্দুল আউয়াল বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্খা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সর্বত্র ফ্যাসিস্টদের পদধ্বনি শোনা যাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্টরা মোস্তফা কামালদের মতো দোসরদের ব্যবহার করে দেশপ্রেমিক ও বিশিষ্টজনদের পিছু নিয়েছে। দুর্নীতিবাজ এসব দোসরের বিরুদ্ধে এখনই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নতুবা এই কীটদের বিরুদ্ধে দেশের সব শ্রেণীর সাংবাদিকরা মাঠে নামবে, যা প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই। এসময় তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে বলে হুসিয়ারি উচ্চারণ করেন তিনি।

মানববন্ধনে বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল স্বৈরাচারের দোসর। দেশের টাকা বিদেশে পাচার করে দেশের বিপদ ঘটিয়েছে। সত্যকে সবার সামনে তুলে ধরায় অকুতোভয় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। ফ্যাসিস্টরা এখনো চারিদিকে ঘাপটি মেরে বসে আছে। সময় হয়েছে এসব দোসরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সরকারকে বলব, আপনারা জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিন। নতুবা জনগণ আবার মাঠে নামবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন বলেন, দেশপ্রেমিক ও সত্য-ন্যায়ের পক্ষে সদাজাগ্রত কলম সৈনিক দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রহসনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে দেশের সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না। বরং দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারী, ফ্যাসিস্টরাণী হাসিনার অপতৎপরতায় বারংবার নির্যাতিত হয়েছেন মাহমুদুর রহমান। প্রায় ১৩০টি মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা করা হয়েছে তঁর বিরুদ্ধে। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশেও দিল্লিতে বসে হাসিনা তার পালিতদের দিয়ে দেশপ্রেমিকদের অপদস্ত করার চেষ্টা করছে। আমরা হুশিয়ার করে বলতে চাই এ মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ও আমার দেশ পাঠক মেলার প্রতিনিধিসহ অন্তত দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31