IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ২৯ হাজার ৩১০কেজি চাল জব্দ করার ঘটনায় থানায় মামলা দায়ের

রাণীনগরে ২৯ হাজার ৩১০কেজি চাল জব্দ করার ঘটনায় থানায় মামলা দায়ের

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরের আবাদপুকুর এলাকার একটি গোডাউন থেকে ২৯হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ করার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে উপজেলা খাদ্য বিভাগ। উপজেলা খাদ্য পরিদর্শক মো: আনিছুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল হাফিজ মো: রায়হান।

উপজেলা খাদ্য পরিদর্শক মো: আনিছুর রহমান জানান সরকারি বিভিন্ন কর্মসূচির চাল কয়েকজন ব্যবসায়ী কিনে উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকার আমজাদ মন্ডলের মার্কেটের দুইটি ভাড়া করা গোডাউনে মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুই গোডাউন থেকে ৫০কেজির ৪৫৩বস্তা ও ৩০কেজির ২২২বস্তাসহ মোট ২৯হাজার ৩১০কেজি সরকারি চাল প্লাস্টিকের বস্তায় পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তাও পাওয়া যায়। অভিযানের সময় চাল ব্যবসায়ী ও গোডাউন মালিকরা পলাতক ছিলো। অভিযান শেষে শুক্রবার রাতে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে মজুদ করা হয়েছে। এই ঘটনায় গত রবিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার যাত্রাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে চাল ব্যবসায়ী জাহাঙ্গির আলম বাবুকে প্রধান আসামী এবং আরো ৩/৪জনকে অজ্ঞাত করে উপজেলা খাদ্য বিভাগের পক্ষে মামলা দায়ের করা হয়েছে।

থানার ওসি আব্দুল হাফিজ মো: রায়হান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান খাদ্য বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রæতই তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান আবাদপুকুর এলাকার কুতকুতিতলায় সরকারি বিতরণকৃত চাল ক্রয় করে মজুদ করা হয়েছে মর্মে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী অভিযানে বিপুল পরিমাণ খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় উদ্ধারকৃত চাল জব্দ করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রশাসন যেকোন ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদাতৎপর রয়েছে। আগামীতেও অবৈধ মজুদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31