IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা!সন্দেহভাজন সৎ ভাই আত্নগাপনে

বাঘায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা!সন্দেহভাজন সৎ ভাই আত্নগাপনে

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কুপিয়ে হত্যার পর বাড়ির পাশের আমবাগানে ফেলে রাখা হয় সাদেক হোসেন (৫০)’র মরদেহ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের আম থেকে মরদেহ উদ্ধার করা হয়।পরে মরদেহ মর্গে পাঠায় পুলিশ। নিহত সাদেক হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়,নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। পেটে ছুরিকাঘাতে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। ঘটনার পর কামাল হোসেন আত্নগোপনে চলে গেছে। তার মোবাইলও বন্ধ পাওয়া গেছে। হত্যার সন্দেহ নিহতের সৎ ভাই কামাল হোসেনের দিকে। জিজ্ঞাসাবাদের জন্য কামাল হোসেনের স্ত্রী চায়না ও তার ছেলে চন্দনসহ সাদেকের বোন সফেলাকে থানায় নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক হোসেনের পিতা মারা যাওয়ার পর তার মা নতিফন দুখু প্রামানিকের সাথে দ্বিতীয় বিয়ে করেন। কামাল হোসেন দ্বিতীয় পক্ষের দুখু প্রামানিকের ছেলে।
সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। কামাল হোসেন চুয়ানি (বাংলা মদ) তৈরি করে এলাকায় বিক্রি করে। তার নামে মাদক,হত্যা,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। দুই ভাই-ই মাদকে আসক্ত। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান,ঘটনার কয়েকদিন আগে সাদেক হোসেন মাতাল অবস্থায় চন্ডিপুর বাজার এলাকায় তার সৎ ভাই কামালকে অকঢ্য ভাষায় গালাগালি করে। এ খবরটি জানার পর সাদেকের প্রতি রাগান্বিত ছিল কামাল। ঘটনার দিন রাতে আরিফপুর মোড়ে ছিলেন সাদেক ও কামাল। তাদের মুখের গন্ধে নেশাগ্রস্ত মনে হয়েছে।

নিহত সাদেকের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও বড় মেয়ে সাথী আক্তার জানান, প্রথম পক্ষের স্ত্রী আরিফপুর গ্রামের আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী। তার পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। প্রথম স্ত্রী তার বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় বিয়ের পর একই উপজেলার চন্ডিপুর গ্রামে ঘর জামাই থাকেন সাদেক। জমির ফসল দেখার জন্য আরিফপুর গ্রামে যাওয়া আসা করতেন। পুর্ব শত্রুতার জেরে তার সৎ ভাই কামাল হোসেনই সাদেক হোসেনকে হত্যা করে এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে আটক করলেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে দাবি তাদের।

বুধবার(১৪-০৫-২০২৫) সরেজমিন আরিফপুর গ্রামে গিয়ে দেখা যায়, সাদেক হোসেনের নিজ বাড়িতে কেউ থাকে না। বাড়ির ৫০ মিটার পশ্চিমে মকবুলের আম বাগানে তার মরদেহ পড়ে ছিল।
বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার খন্দকার আলালউদ্দিন জানান, বাঘা থেকে আরিফপুর মোড়ে যাওয়ার পর সড়কের দক্ষিনে সাদেকের বাড়ির পাশের আম বাগানের ভিতর লাইট বা মোবাইলের আলো দেখে কয়েকজন মিলে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাদেকের মরদেহ পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিক বাঘা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টায় জানান, সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘটনের জন্য ৩ জনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহৃ পাওয়া গেছে। এ বিষয়ে হত্যা মামলা হবে বলে জানান ওসি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31