IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্গাপুরে ডিপ টিউবওয়েল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

দুর্গাপুরে ডিপ টিউবওয়েল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে বরেন্দ্রের ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসিবুর রহমান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের বাবার নাম আবুল কাশেম।

এদিকে বৃহস্পতিবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের টহল অব্যহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামের ডিপ টিউবওয়েল নিয়ে এখানকার বিএনপির দুই গ্রুপ রেজাউক হক ও আবুল কাশেম পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত রমজান মাসে আবুল কাশেমের ছেলে নিহত হাসিবুর রহমান একটি ডিপ টিউবওয়েলে তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে সালিশ দরবার হয়েছে। তারপরও দুই পক্ষের প্রচন্ড রেষারেষি চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে নিহত হাসিবুর তার ফুফাতো ভাই শফিকুল ইসলামের জমি মাপজোখ করার সময় তিনি মাপের ফিতা টানছিলেন। এ সময় হাসিবুরের সঙ্গে মাপজোখ নিয়ে অপর পক্ষ বিএনপি নেতা ওয়াজেদ আলীর সঙ্গে কথাকাটি হয়। পরদিন বুধবার এসব ঘটনার রেষধরে প্রতিপক্ষ শাহিন ইসলামের সঙ্গে আবারও বিবাদে জড়িয়ে পড়েন হাসিবুরের পক্ষ। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে হাসিবুর বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকেরা রামদা দিয়ে কোপালে হাসিবুরের হাত ও শরীরে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান।

এ ঘটনায় উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়। এদের মধ্যে আব্দুর রহিম (৫০), ফারুক হোসেন (৪০) নামের দুইজনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। আহত অন্যরা হলেন, আব্দুল হান্নান (৪৫), ওয়াজেদ আলী (৫০), সুনু (৪২), রাহিম (৪০), দুলু (৪৫)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হাসিবুরের বোন কুলসুমা খাতুন বলেন, আমাদের চোখের সামনে আমার ভাইকে তারা রামদা দিয়ে কোপালো আমরা কিছুই করতে পারলাম না। গত রমজান মাস থেকে পানি সেচের ডিপ টিউবওয়েল কেন্দ্র করে আমার আব্বা কাশেম ও ভাই হাসিবুরের সাথে তাদের বিরোধ চলছিল। মঙ্গলবার ফুফাতো শফিকুলের জমি মাপজোখ করতে যেয়ে তাদের সঙ্গে আবার দ্বন্দ্ব বাধে। পর দিন বুধবার সারাদিন ভালই ছিল। আমার ভাই মাগরিবের নামাজের জন্য বাড়ি থেকে বের হলে, প্রতিপক্ষ রেজাউল হকের লোকজন জামরুল ইসলাম জামু, ওয়াজেদ, ফরিদ উদ্দিন, বাবু হোসেন, শাহিনরা রামদা দিয়ে আমার ভাই কুপিয়ে মারে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাপপাতালে নিয়ে গেলে ভাই হাসিবুর মারা যান। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে হোজা অন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। নিহত হাসিবুরের লোকজন প্রতিপক্ষ রেজাউল হক ও শাহিনের বাড়ি ও দোকানে হামলা এবং লুটপাট করে বলে অভিযোগ উঠে। পরে পুলিশ ও সেনা সদস্যেরা ঘটনা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনা জানতে বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, রেজাউলের দোকান ঘরের সামনের অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। দুপুরে আত্নীয় স্বজনরা হকের বাড়ি থেকে একটি গরু গাড়িতে করে নিয়ে যেতে দেখা গেছে। এছাড়া শাহিনের তালাবদ্ধ বাড়ির মেইন গেটে ভাঙাচুরা দেখা গেছে। তবে অভিয্ক্তুদের বাড়িতে কেউ না থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশ সহ সেনাসদস্যেরা ঘটনাস্থলে গিয়ে ছিলেন। ওসি বলেন, দীর্ঘ দিনের বিরোধের জেরধরে সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রন্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31