IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে -দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৫

দুর্গাপুরে -দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৫

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৫ মে রাতে হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ৫ জনকে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের

আবুল হোসেন,নূরইসলাম,ওয়াজেদ,শাহীন ও নিজাম। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর নিহত হন। এ ঘটনায় আহত হন ১১ জন।

এলাকাবাসী আরও জানান,গত মঙ্গলবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের রহেদসহ তার পাঁচ ভাইকে নিয়ে গাম্য সালিশে বসেন স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সালিসি বৈঠকে জমিজমা সংক্রান্ত জেরে দু-পক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয়। সালিশের পরেরদিন বুধবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসিবুর’কে প্রথেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর রামেক হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ও উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31