IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে ২০০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করল প্রশাসন

দুর্গাপুরে ২০০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করল প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে প্রায় ২০০ বিঘা ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধ করলেন ইউএনও। এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় কৃষকদের প্রসংসায় ভাসছেন ইউএনও সাবরিনা শারমিন।
জানা যায়, শনিবার দুপুরের পর অবৈধ পুকুরে অভিযান চলাকালে তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কার্ত্তিক শাহার লোকজন প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। পুকুরে ইউএনওর অভিযানের খবর পেয়ে আগে থেকেই বিপুল সংখ্যক লোক সমাবেত করেন। দুপুর পর ইউএনও সাবরিনা শারমিন ঘটনাস্থলে এসে পুকুর খনন বন্ধের নির্দেশ দেন। পরে পুকুর থেকে গাড়ি তুলে নেওয়া নেওয়া হয়।

তবে এসময় পুকুরে ছিলেন না সাবেক তাহেরপুর পৌরসভার কাউন্সিলর কার্ত্তিক শাহা। তবে তার বিপুল সংখ্যক অনুসারীরা পুকুরে অবস্থান নিয়ে ছিলেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এই বিলে পুকুর খনন হলে পাশের প্রায় দুই গ্রাম বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দিবে। শতশত হেক্টর ফসলি জমি জলাবদ্ধতায় পতিত হয়ে পড়বে। গত বছর আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের সময় বাগমারা উপজেলার সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছত্রছায়া তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কার্ত্তিক শাহা দুর্গাপুর উপজেলার উজালখলসী বিলে প্রায় ২০০ বিঘা জমি জোরপূর্বক দখল নিয়ে পুকুর খনন কাজ শুরু করেন।

পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটলে তারা পালিয়ে যান। আওয়ামী সরকার পতনের পর দীর্ঘ দিন বন্ধ ছিল খনন কাজ । হঠাৎ এখন তারা আবারও কৃষকের জমিতে পুকুর খনন শুরু করছেন। এতে এলাকার কৃষকরা ক্ষুদ্ধ হয়ে আছেন।
উজালখলসী গ্রামের বাসিন্দা রহমান মিয়া বলেন, আমার অল্প কিছু জমি পুকুরের মধ্যে রয়েছে। আমাকে না জানিয়ে তারা আমার জমিতে পুকুর খনন শুরু করছে। আমি একটি টাকাও পাইনি। শুনলাম ইউএনও এসে পুকুর খনন বন্ধ করে দিয়েছে। এতে আমরা এলাকাবাসী খুশি হয়েছি। এখানে পুকুর খনন হলে আমাদের পুরো গ্রাম বর্ষাকালে জলাবদ্ধতা হয়ে পড়বে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন বলেন, উজালখলসী বিলে অনুমতি ছাড়াই পুকুর খনন হচ্ছিল। খবর আমি ও থানার ওসি সাহেব অভিযান দিই। সেখানে প্রচুর লোকজন উপস্থিত ছিলেন। এ সময় পুকুর খনন বন্ধ করে গাড়ি তুলে নেওয়া নির্দেশ দেওয়া হয়।

ইউএনও আরও বলেন, ওখানে উপস্থিত অনেক লোকজন আমাকে পুকুর খনন হওয়ার অনুরোধ করেছেন। আমি তাদের বৈধ পন্থায় আবেদন করে পুকুর খননের অনুমতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31