IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভোট চলাকালীন মেয়র প্রার্থীর মৃত্যু

ভোট চলাকালীন মেয়র প্রার্থীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের খান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। ।

করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন আবুল খায়ের।

তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া গ্রামের মৃত আয়জ উদ্দিনের ছেলে।

খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩ ডিসেম্বর করোনা শনাক্ত হন মেয়রপ্রার্থী আবুল খায়ের। পরে তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রতীক বরাদ্দের পর তিনি আর এলাকায় ফিরতে পারেননি।

২৩ ডিসেম্বর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুবদলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতৃত্বে অংশ নেন আবুল খায়ের। এরপর ১৯৮৮ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাকোপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া খুলনা জেলা বিএনপির সহ-সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি।

২০০৪ সালে চালনা পৌরসভার প্রশাসক হিসেবে ১৩ মাস দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আবুল খয়ের খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31