IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

পত্নীতলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা সদরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চালিয়েছে।

রবিবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার নেতৃত্বে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারনে ৪হাজার টাকা করে মোট ১২হাজার টাকা এবং সিটি ডায়াগনস্টিক সেন্টারের আরও ৪ হাজার টাকা জরিমানা সহ উক্ত সিটি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, আরএমও ডাক্তার আল-আমিন হোসেন, ডাক্তার নাহিদ হাসান, সেনেটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মিনহাজ পারভেজ সুমন, পত্নীতলা থানার পিএসআই আহসান উল হক সহ সঙ্গীয় ফোর্স।

ইতিপূর্বে নওগাঁ সিভিল সার্জন অফিসের চিঠির প্রেক্ষিতে উপজেলার সরদার ডায়াগনস্টিক সেন্টার, মাইক্রোল্যাব ডায়াগনষ্টিক সেন্টার, মধইল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষনা করলেও নির্দেশনা অমান্য করে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাংলাদেশ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের একজন ভূয়া ডাক্তারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ থেকে নোটিশ জারির পর থেকে অদ্যবধি ঐ ডাক্তার পলাতক রয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে উক্ত বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য পত্নীতলায় নিবন্ধনকৃত ও নিবন্ধন প্রকৃয়াধীন ৩৫টি এবং অনিবন্ধনকৃত ৭টি মোট ৪২টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানাগেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31