IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনস্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

মান্দায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনস্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন লতা খাতুন (২৪) নামের এক গৃহবধূ। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রধান আসামি জোবাইর হোসেনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ১০ জুলাই (বৃহস্পতিবার) আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

ভুক্তভোগী লতা খাতুন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পানিয়াল গ্রামের ভুবন শাহের মেয়ে। অভিযুক্ত স্বামী জোবাইর হোসেন (২৫) কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, বিদেশে অবস্থানকালে মোবাইল ফোনে লতা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জোবাইরের। একপর্যায়ে মোবাইল ফোনেই তাদের বিয়ে হয়। এরপর থেকে লতা শ্বশুর বাড়িতেই বসবাস শুরু করেন।

বিয়ের কিছুদিন পর বসতবাড়ি নির্মাণের জন্য জোবাইরের পরামর্শে লতা খাতুনের পরিবার দুদফায় শ্বশুর মিজানুর রহমানের কাছে ৬ লাখ ৪০ হাজার টাকা হস্তান্তর করে। পরে গত ২১ মে দেশে ফিরে আসার পর জোবাইরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ২ লাখ টাকা মোহরানায় বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই জোবাইর ও তার পরিবার আরও ৩ লাখ টাকা যৌতুক দাবি করে।

যৌতুক না পেয়ে প্রায়ই লতা খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গত ৮ জুলাই তাকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে অসুস্থ অবস্থায় লতাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনায় গত ১০ জুলাই ভুক্তভোগী লতা খাতুন নওগাঁ আমলী আদালতে মামলা করেন। মামলায় স্বামী জোবাইর হোসেন ছাড়াও তার বাবা মিজানুর রহমান, মা ও দুই আত্মীয়কে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মোতাহার হোসেন বাদশা বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে ওসিকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। একই সঙ্গে প্রধান আসামি জোবাইরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এখন পর্যন্ত আদালতের নির্দেশনার কোনো কাগজ পায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31