IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পাখি শিকারীকে কারাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পাখি শিকারীকে কারাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পাখি শিকারীকে যথাক্রমে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত। (১৬ জুলাই)বুধবার সন্ধ্যার সময় উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা ৮০টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করিমবাজারে বন্যপ্রাণি সংরক্ষণ আইন লঙ্ঘন করে টিয়া পাখি আটকে রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে পুলিশ ও রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। অভিযানের সময় দুই ব্যক্তির কাছে থাকা ৮০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে ২০ দিন ও অপরজনকে ৩ দিনের কারাদণ্ড দেন।

রাতে উদ্ধার করা পাখিগুলো উপজেলা পরিষদ চত্ত্বরে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন সব সময় বদ্ধপরিকর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31