IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় গভীর নলকূপের অপারেটর কতৃক কৃষকদের কাছ থেকে অতিরীক্ত টাকা আদায়ের অভিযোগ

পোরশায় গভীর নলকূপের অপারেটর কতৃক কৃষকদের কাছ থেকে অতিরীক্ত টাকা আদায়ের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পোরশায় গভীর নলকূপ থেকে পানি দেওয়ার নামে কৃষকদের কাছ থেকে অতিরীক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে তদন্ত পূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে একাধীক কৃষক।

বরেন্দ্র বহুমূখী কতৃপক্ষ (বিএমডিএ) চেয়ারম্যান বরাবর আবেদনটি করেছেন নওগাঁর পোরশা উপজেলার একাধীক কৃষক। কৃষকরা হলেন, নিতপুরের আব্দুল হাই, বটতলীর এজাবুল, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, আলাউদ্দিন ও হাফিজুর রহমান। আবেদনে তারা উল্লেখ করেন, তারা অনেকদিন ধরে তাদের জমি নওগাঁ জেলাধীন পোরশা উপজেলার অন্তর্গত জেএল না-৭৮, বিলকৃষ্ণসদা মৌজার হাল ৪২৯৫ নং দাগের উপর অবস্থিত ডিপটিয়বওয়েলের (গরীর নলকূপ) স্কীম এর আওতায় চাষাবাদ করে আসছেন। কিন্তু অপারেটর কাম রেকর্ড কিপার পারুল হোসেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নীতিমালা বহির্ভূত ভাবে বিঘা প্রতি ৬০০/- (ছয়শত) টাকা কৃষককদের নিকট হইতে আদায় করায় এবং টাকা না দিলে জমিতে পানি না দিয়া আবাদ বন্ধ রাখার বিষয়ে হুমকি দিচ্ছে।

অবৈধভাবে স্কীমভুক্ত জমি ছাড়াও অতিরিক্ত ২০ (বিশ) বিঘা জমি আবাদ করা নামে অতিরিক্ত টাকা আদায় করছেন। আদায়কৃত টাকা ফেরৎ এবং অবৈধভাবে কাহার নির্দেশনায় টাকা নিয়েছেন এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করছেন তারা। তারা আরো উল্লেখ করেন, তারা পোরশা উপজেলাধীন বিলকৃষ্ণসদা মৌজার ৪২৯৫ নং দাগে অবস্থিত ডিপ-টিউবওয়েলের (গভরি নলকূল) সেচ কমিটি সদস্য ও জমির মালিক। উক্ত গভীর নলকুপে ০১ (এক) বছরের চুক্তি ভিত্তিক নিয়োগের মাধ্যমে পারুল হোসেনকে অপারেটর কাম রেকর্ড কিপার নিয়োগ প্রদান করেছেন। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বিধান মোতাবেক কৃষকগণ নিজনিজ টাকা রিচার্জ করে প্রিপেইড কার্ডের মাধ্যমে খরচ করিয়া চাষাবাদ করেন। অপারেটরের দায়িত্ব হইল কৃষকদের জমিতে পানি দেওয়া এবং সুইস বন্ধ করা। কিন্ত তিনি তা না করে স্কীমভুক্ত জমি ছাড়াও অতিরিক্ত ২০ (বিশ) বিঘা জমিতে পানি দিতেছে এবং ডিপের স্কীমের সকল কৃষকগণের নিকট হইতে অবৈধভাবে বিঘা প্রতি ৬০০ টাকা করিয়া আদায় করিয়া জমিতে পানি দিতেছে। অন্যথায় পানি দিবেনা বলে হুমকি দিচ্ছে। অত্র ডিপে স্কীমভুক্ত জমির পরিমাণ ১৫০ বিঘা।

অপরদিকে ২০ বিঘা অতিরিক্ত জমিতে অপারেটর কাম রেকর্ড কিপার পানি দিতেছে এবং টাকা আদায় করিতেছে। যাহার ফলে ১৫০ জমিতে ৯০ হাজার টাকা অতিরিক্তি আদায় করিতেছে। যাহা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নীতিমালা বহির্ভুত কাজ। তারা আরো উল্লেখ করেন, ইতিপূর্বে উক্ত অপারেটরের বিরুদ্ধে কৃষকদের পক্ষ হইতে অভিযোগ করা হইলেও কোন প্রকার সুরাহা হয়নি। এবছর আবারও তাকে পুনরায় অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। এই দূর্নীতিবাজ অপারেটর কাম রেকর্ড কিপার নিয়োগের কারণে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ভাব মূর্তি ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রæত তাকে না অপসারন করলে কৃষক সমাজ চরমভাবে অতিগ্রস্থ হবে।

এবিষয়ে তারা দ্রæত ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এবিষয়ে বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (ভূ-উপরিস্থ পানি উন্নয়ন ও নির্মাণ-ডিজাইন অনুবিভাগ) ড. আবুল কাশেমের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, এপর্যন্ত পোরশা জোন থেকে তার কোন আবেদন পাননি। পেলে ব্যবস্থা নিবেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31