IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী-দুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী-দুর্ভোগ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোন বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক-শ্রমিকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের দাবি তর্কাতর্কির একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর শ্রমিকরা। অন্যদিকে রাজশাহীর শ্রমিকরা দাবি করেন, পরবর্তীতে তাদেরও এক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তারা অটোরিকশা বা ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যাচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগের ইকবাল হোসেন বলেন, শ্রমিকদের কিছু হলেই তারা বাস বন্ধ করে দেয়। আর ভোগান্তিতে পড়তে হয় আমাদের। আমরা খুবই অসহায় তাদের কাছে। রবিউল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, এসব বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত। তাদের (শ্রমিকদের) সমস্যা তারা সমাধান করবে, কেন যাত্রীদের জিম্মি করতে হবে। আর কেনোই বা বাস চলাচল বন্ধ করে দিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের কামাল বলেন, আমরা যাত্রীদের অসুবিধা কখনই করতে চাই না। কিন্তু মারামারির ঘটনার সুষ্ঠু সমাধান ছাড়া চাঁপাইনবাবগঞ্জের চালকরা বাস চালাতে চাচ্ছেন না। আমরা চেষ্টা করছি বিষয়টির সমাধান করার। আজ না হলেও আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31