IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে সামাজিক সংগঠন মানবসেবা কর্তৃক ৫ ভিক্ষুকদের ছাগল প্রদান

ধামইরহাটে সামাজিক সংগঠন মানবসেবা কর্তৃক ৫ ভিক্ষুকদের ছাগল প্রদান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে ৫ ভিক্ষুককে ছাগল প্রদান করা হয়েছে। ইতিপূর্বেও অর্ধ শতাধিক ভিক্ষুককে ছাগল প্রদান করে অসহায়দের জীবন যাত্রার মান বদলে দিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত সামাজিক এই সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ।

গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে কোকিল গ্রামের ভিক্ষুক আমজাদ হোসেন, ফার্শিপাড়া গ্রামের মোসা. খোতেজা, জোতশ্রীরাম গ্রামের ফুলমতি, রামরামপুর গ্রামের মো. ময়েন উদ্দিন ও শিবরামপুর গ্রামের চানমদ্দিকে ১টি করে ছাগল প্রদান করেন ভূমি আপিল বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ধামইরহাটের কৃতি সন্তান আবু হেনা মোস্তফা কামাল। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, পৌর বিএনপির কার্যকরী সদস্য মাহবুব আলম মিনু, স্বেচ্ছাসেবী সদস্য মো. আসাদ, আবু রাইহান, এমরান হোসেন, এহছান, নুরুজ্জামান প্রমুখ।

যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার বলেন,‘ যুব উন্নয়ন অধিদপ্তর সমাজের তরুনদের সংগঠিত করে যুবদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় মানবসেবা সংগঠনটি ভিক্ষুক পূনর্বাসনে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে, ধামইরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অন্যতম সংগঠনই হলো মানবসেবা।

সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘আমরা ভিক্ষুক পুনর্বাসনে গত ৩ বছর ধরে কাজ করছি, প্রতি মাসে ভিক্ষুক মান সম্মত খাবার প্রদানসহ তাদের শীতবস্ত্র, গাছের চারা, অসহায়দের আবাসন মেরামত ও তৈরী, ভিক্ষুকদের মালামালসহ দোকান প্রদান, কন্যাদায় গ্রস্থদের বিবাহের সম্পূর্ণ ব্যয়বহনসহ বিভিন্ন কল্যাণমুলক কাজ করে যাচ্ছি, বৃদ্ধাশ্রম নির্মানের পরিকল্পনা নিয়েছে আমাদের সংগঠন, অচিরেই অসহায় ও বৃদ্ধদের আশ্রমের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31