IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে সাংবাদিক সাগরের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড়

বদলগাছীতে সাংবাদিক সাগরের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড়

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার প্রশাসনিক প্রাণকেন্দ্রে সাংবাদিক সাগরের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে বদলগাছী উপজেলা চত্বরের পশে অবস্থিত সরকারি খাদ্য গুদাম তার সামনেই সার্থক ট্রেডার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ১০ ইঞ্চির ইটের দেয়াল ভেঙে সিনজেনটা ও বায়ার কোম্পানির কীটনাশক (বালাইনাশক) মালামাল চুরি করে নিয়েগেছে দুর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে সাত টায় জানাজানি হলে। বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।

স্থানীয়রা বলছেন, উপজেলা চত্বরই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ঘরবাড়ি কে রক্ষা করবে কি ভাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের পেছনের (পূর্ব) পশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভিতরে ঢুকে আলমারীর তালা ভেঙে সিনজেনটা ও বায়ার কোম্পনির সব গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে চলে যায়।

দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, প্রতিনিনের মতো আজকেও সকালে দোকান খুলে দেখি দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্ব দিকের দেয়ালে কাটা অংশ দেখতে পাই। ওই দিক দিয়েই চোরেরা দোকানে প্রবেশ করে মূল্যবান সব কীটনাশক (বালাইনাশক) ঔষুধ নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, উপজেলা কৃষি অফিসার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা চত্বরে ও বিভিন্ন দপ্তরে নিয়মিত নিরাপত্তা প্রহরী পহারায় থাকার কথা থাকলেও সেই দ্বায়ীত্বও পালন করেন না তারা। অপরদিকে রাতে বাজারে পুলিশের টহল থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই বললেই চলে।
এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখে মুখে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো নজরদারি নেই। পুলিশের গাফিলতিতেই এ ধরনের ঘটনা ঘটছে।

সার্থক ট্রেডার্সের মালিক সাংবাদিক সানজাদ রয়েল সাগর বলেন,“চার দিন আগে আমি সিনজেনটা কোম্পানির মালামাল দোকানে তুলেছি। সেই মালামাল ও অন্যান্য কোম্পানির কীটনাশক ঔষুধ সহ আমার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপজেলা চত্বরের বাজারে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31