ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দিন ইসলাম মঙ্গলবার গভীর রাতে অসুস্থ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ছয় মেয়ে তিন ছেলে সহ আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ বুধবার বেলা বারটায় চাড়ালডাঙ্গা কবরস্থানে অনুষ্ঠিত হয় । জানাজা পূর্বে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, অফিসার ইনচার্জ গোমস্তাপুর ওয়াদুদ আলম,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান সহ সুধীবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় মুসল্লীবৃন্দ।
জানাজা শেষ চাড়ালডাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।


