IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা

পুঠিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা

ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার খাল বিল বসতবাড়ি সহ সকল নিচু স্থানে পানিতে প্লাবিত হয়েছে। এতে করে সাধারণ মানুষ গুলো দিশেহারা। সাধারণ মানুষ বলছে ক্ষমতার অপব্যবহার করে যেখানে সেখানে পুকুর তৈরি করে পানি প্রবাহের গতিপথ গুলো বন্ধ করায় উপজেলা বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে এমন জলাবদ্ধতা। পাশাপাশি কৃষি জমি গুলো এখন আর চাষ উপযোগী নেই। এমন ভাবে চলতে থাকলে ধানের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে পেঁয়াজের আবাদ ।

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কাঁচা পাকা বাড়িগুলোতে পানি উঠেছে। হাঁস মুরগি গরু ছাগল সহ সকল গবাদিপশু নিয়ে মানুষ বিপাকে। সেই সাথে বিভিন্ন স্থানে মানুষ রান্না করে খাবার মত একটু শুকনো জায়গার জন্য ছোটাছুটি করছে একই স্থান থেকে অন্য স্থানে। উপজেলার সদর ইউনিয়নের, ভাল্লুক গাছি ইউনিয়নের, শিলমারিয়া ইউনিয়নে ও জিউপাড়া ইউনিয়ন সহ সকল ইউনিয়নের নিচু ফসলে জমি পানিতে তলিয়ে যাওয়াই কৃষকরা পড়েছে চরম বিপাকে।

ভাল্লুক গাছি ইউনিয়নের ফুলবাড়ী এলাকার একাধিক ব্যক্তি জানান, বিগত সময়ে দলীয় প্রভাব খাটিয়ে ভয়-ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে প্রতিবাদ থেকে দূরে রেখে জোরপূর্বক বিভিন্ন সরকারি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা ক্যানেল ও দ্বারা দখল করে তৈরি হয়েছে পুকুর যার কারণেই আজ মূলত বসতবাড়ি এবং ফসলে জমি পানিতে প্লাবিত হচ্ছে ।

শিলমারিয়া ইউনিয়নে জায়েদ উদ্দিন বলেন, পুঠিয়া উপজেলায় সবচেয়ে বেশি পুকুর খনন হয়েছে আমাদের ইউনিয়নে। এই পুকুরের কারণেই পানি প্রবাহের বিভিন্ন স্থানগুলো ভরাট হওয়ার কারণে আজ এই জলাবদ্ধতা। আসলে এটা তো প্রাকৃতিক ভাবে বন্যা বা জলাবদ্ধতা মানুষ পড়েনি। এই সকল জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পুকুর খনন করা ও সরকারি বিভিন্ন ক্যানেল বা দ্বারা প্রতিনিয়ত সংস্কার না করায় এই জলাবদ্ধতা।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম, নূর হোসেন নির্ঝর জানান, বিগত বছরে তুলনায় এ বছরে বৃষ্টিপাত বেশি হওয়ায় বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন প্রতিনিয়তই জলাবদ্ধতা নিরসনের কাজ করছে। সেই সাথে কোন স্থান থেকে জলাবদ্ধতার অভিযোগ পাওয়া সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এবং ইতিমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসন হয়েছে এবং উপজেলার জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31