IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জুলাই যোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অসহায় মায়ের সংবাদ সম্মেলন

জুলাই যোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অসহায় মায়ের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির শিকার হওয়া এক তরুণের পক্ষে এবং ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার অসহায় মা। শনিবার বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে একটি অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মা মোসাঃ ফুলেরা বলেন, “আমি একজন পিতা-হারা সন্তানের মা। আমার ছেলে মোঃ সোহেল রানা একজন সাহসী, মানবিক ও সমাজ সচেতন তরুণ। সে ‘জুলাই আন্দোলনের’ একজন সক্রিয় কর্মী।”

তিনি জানান, গত ৩১ জুলাই, বৃহস্পতিবার, শহরের সরুপ নগর এলাকায় একটি বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে তার ছেলে হয়রানির শিকার হন। ঘটনার সূত্রপাত ঘটে যখন সোহেল রানা ঘটক মারফত বিয়ের খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন । এরপর ৩-৪ জন বন্ধুসহ ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধে উদ্যোগ নেন তিনি।

তবে অভিযোগ অনুযায়ী, কনের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লিয়াকত আলী এবং তার আত্মীয়স্বজন উপস্থিত তরুণদের ওপর হামলা চালান। বন্ধুরা পালিয়ে গেলেও সোহেল রানাকে আটকে রাখা হয়। পরবর্তীতে লিয়াকত আলী ও তার হবু জামাই একজন এসআই তাদের প্রভাব খাটিয়ে সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন।

মোসাঃ ফুলেরা অভিযোগ করেন, “৯৯৯-এ কল করেও সহযোগিতা পায়নি আমার ছেলে। বরং এসআই হাই নামের একজন কর্মকর্তা ঘুষের বিনিময়ে মিথ্যা মামলা রুজু করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, থানার সেকেন্ড অফিসার রাজু দাবি করেছেন যে সোহেল গত বছর থানায় হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, সে সময় (৬ আগস্ট পর্যন্ত) সোহেল কারাগারে ছিল।

অসহায় এই মা প্রশাসন ও দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন:“আইনের ঊর্ধ্বে কি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা? ৯৯৯-এ কল দিয়েও যদি নিরাপত্তা না মেলে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? একজন নিরপরাধ ছেলেকে বারবার হয়রানি করে আমরা কীভাবে অপরাধ দমন করছি?”তিনি প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান:ঘটনাটির নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হোক,মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক,যেসব প্রভাবশালী ব্যক্তি এই ঘটনার পেছনে দায়ী, তাদের বিচার নিশ্চিত করা হোক।

তিনি বলেন, “আমার ছেলে অপরাধ করতে যায়নি, বরং একটি বাল্যবিবাহ ঠেকাতে গিয়েছিল। সে যেন এমন শিক্ষা না পায়—‘ভালো কাজ করলেই জেল হয়।’ একজন মা হিসেবে আমি ন্যায়বিচার চাই।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার রাজু আহমেদ জানান, সবগুলো অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, তাদের অভিযোগ গুলোর বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31