ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড থেকে বেলেপুকুর মহল্লা পর্যন্ত সড়ক নির্মাণের প্রস্তাবিত প্রকল্প নিয়ে আপত্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এক ঘণ্টার ধরে অধিক সময় ধরে চলা মানববন্ধন কর্মসূচিতে বেলেপুকুর মহল্লার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্বরোড থেকে বেলেপুকুর পর্যন্ত সড়ক নির্মাণে আপত্তি জানিয়েছে শাহনেয়ামতুল্লাহ কলেজ। তাদের আপত্তির কারণেই গণশুনানী করতে পারেনি জেলা প্রশাসন। অথচ বেলেপুকুরের বাসিন্দাদের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা জেলা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। এ সময় আরও বক্তব্য রাখেন শামসুল হক (গানু) সাবেক জেলা বিএনপি উপদেষ্টা, মিজানুর রহমান (টুকু) নয়া দিগন্ত প্রতিকার জেলা প্রতিনিধি, রবিউল ইসলাম (রবি) ৩নং ওয়ার্ড কাউন্সিলর, প্রভাষক রোফ, শাহীন আলি জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, প্রভাষক হুমায়ুন কবির, ওবায়দুল ইসলাম ইকরা সভাপতি।
মানববন্ধন শেষে সড়ক নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে স্মারকলিপি দেয়া হয়।


