IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় শিক্ষক দম্পতি লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মান্দায় শিক্ষক দম্পতি লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক দম্পতি লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক দম্পতির অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের এই তদন্ত গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনস্যালটেন্ট (অর্থো) মিজানুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন, আবাসিক চিকিৎসক তাসনিম হোসেন আরিফ ও চিকিৎসা কর্মকর্তা জয়নাল আবেদীন। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষক দম্পতির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে লাঞ্ছিতের শিকার শিক্ষক তাজিবুল হক বলেন, ‘একই হাসপাতালে কর্মরত ডাক্তারদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডাক্তার হয়ে আরেক ডাক্তারের বিরুদ্ধে সঠিক প্রতিবেদন দেবেন কি-না এনিয়ে আমার মনে সংশয় তৈরি হয়েছে। কমিটিতে উপজেলার যেকোনো দপ্তরের একজন কর্মকর্তাকে সম্পৃক্ত করা হলে কোনো সংশয় থাকত না। এরপরও আশা করছি সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে প্রকৃত সত্য প্রতিবেদনে উপস্থাপন করা হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান চিকিৎসক মিজানুর রহমান বলেন, তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে কয়েকজনের লিখিত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামি সপ্তাহে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়ে লাঞ্ছিতের শিকার হন শিক্ষক দম্পতি তাজিবুল হক ও নাজনীন নাহার। ওই সময় হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রিফাত বিনতে জান্নাতের নির্দেশে প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ইমন, স্বেচ্ছাসেবক বাপ্পি নাগ ও নাজমুল হক এবং নৈশপ্রহরী সোহেল রানার বিরুদ্ধে ওই দম্পতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31