IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় হাত-পা বাঁধা ব্র্যাক কর্মীকে উদ্ধার

কুষ্টিয়ায় হাত-পা বাঁধা ব্র্যাক কর্মীকে উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীর তরুনমোড়-শহীদ গোলাম কিবরিয়া সড়ক ঘেঁষে অবস্থিত ব্র্যাকের কুমারখালী শাখা ও এরিয়া কার্যালয়। তার ভিতরে অবস্থিত ব্র্যাকের আবাসিক এলাকার বারান্দা থেকে হাত – পা বাঁধা অচেতন অবস্থায় এক ব্র্যাক কর্মীকে উদ্ধার করেছে সহকর্মীরা।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্র্যাক কর্মীকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উদ্ধার হওয়া ওই কর্মীর নাম মো. আব্দুর রহমান (৩০)। তিনি ব্র্যাকের কুমারখালী শাখা ও এরিয়া কার্যালয়ের কুরিয়ার ও নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

তবে এবিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক (দাবি) সোহরাব হোসেন ও অন্যান্য কর্মকর্তা – কর্মচারীরা। এদিকে থানা থেকে প্রায় ৮০০ মিটার দুরে ব্র্যাকের কার্যালয়ে এমন ঘটনা ঘটলেও জানেনা পুলিশ।

আর ব্র্যাকের ঊর্ধ্বতন কর্তাদের ভাষ্য, রাতের আঁধারে আব্দুর রহমানকে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে রেখে আইপিএসের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অসুস্থ ব্র্যাক কর্মী আব্দুর রহমান অসুস্থ। কয়েকজন সহকর্মী তাকে ধরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কথা বলতে পারছেন না। শুধু ইশারা করছেন।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্র্যাক কর্মী বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে আব্দুর রহমানের সঙ্গে অল্প সময় কথা হয়েছে। তিনি ( রহমান) বলেছে রাতে অজ্ঞাত তিনজন আবাসিকের ভিতরে ঢুকেছিল। তাকে বাঁধে রেখে ব্যাপক মারধর ও স্প্রে করেছে।

সরেজমিন ব্র্যাক কার্যালয়ে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। দুইজন ঊর্ধ্বতন কর্তা বসে আছেন। তারা প্রতিবেদকের সঙ্গে কথা বলেননি। পরে ঘুরে দেখা যায়, আইপিএসের ব্যাটারি নেই। আবাসিকের ভিতরে পড়ে আছে প্লাস্টিকের দড়ি।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্র্যাক কর্মচারী বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে এসে দেখি কার্যালয় ভিতর থেকে তালা লাগানো। আব্দুর রহমানের ফোনও বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে ফোন করি। পরে সবাই মিলে ভিতরে ঢুকে দেখি বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছে আব্দুর রহমান। তার হাত ও পা বাঁধা।

এ বিষয়ে ফোনে ব্র্যাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুনেছি তিনজন চোর ভিতরে ঢুকে কুরিয়ারের হাত -পা বেঁধে কিছু মালামাল চুরি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।

এ ব্যাপারে, কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31