IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্বামীর পরকীয়া ফাঁস, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

স্বামীর পরকীয়া ফাঁস, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : স্বামীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ও পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিন সন্তানের জননী মোসাঃ নারগিস বেগম। সোমবার (১১ আগস্ট) সকালে জেলা শহরের একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে নারগিস বেগম জানান, গত ১৭ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শিবনারায়ণপুর বাঘিতলায় সেমাজুল ইসলামের বাড়িতে তার স্বামী মমিন ও ভাবি আকলিমা পরকীয়ায় লিপ্ত অবস্থায় ধরা পড়েন। স্থানীয়রা তাদের আটক করলে ধস্তাধস্তির একপর্যায়ে ফ্যানের সঙ্গে ধাক্কা লেগে মমিনের মাথায় আঘাত লাগে।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার পরামর্শ দিলেও পরদিন স্বামী মমিন পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় তাকে, তার পিতা-মাতা, ভাই জাইদুল ইসলাম ও কাকা সুজন আলীসহ সাতজনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়। অভিযোগের তদন্ত ছাড়াই থানার এসআই পিয়ারুল তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেন বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে নারগিস বেগম তিন দফা দাবি জানান—১. ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত।

২. স্বামীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের সত্য উদঘাটন।৩. দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার।আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি তিন সন্তানের মা। প্রায় এক বছর ধরে স্বামী এ পরকীয়া সম্পর্কে জড়িত। আমাদের মতো অসহায় ও খেটে খাওয়া মানুষকে হয়রানির বিচার চাই।এ সময় উপস্থিত ছিলেন নারগিসের পিতা তোরিকুল ইসলাম, মিথ্যা মামলার আসামি ভাই জাইদুল ইসলাম, কাকা সুজন আলী ও অন্যান্য ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31