ধূমকেতু প্রতিবেদক : অসুস্থ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দেখতে যান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু।
গতকাল সোমবার সকালের দিকে তিনি বিএনপি নেতা মিলনকে দেখতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যান। এসময় মিজানুর রহমান মিনু মিলনের শরীরিক অবস্থার খোঁজখবর নেন। তার শারীরিক সুস্থতা কামনা করেন। তিনি সেখানকার চিকিৎসকদের সাথে কথা বলেন ও উন্নত চিকিৎসা দেয়ার জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, তানোর পৌরসভা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফরিদুল ইসলাম সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরআগে গত রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে এ্যাড. শফিকুল হক মিলন অসুস্থ্য হয়ে পড়লে তাকে হার্টফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।


