ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ১২ আগষ্ট)বিকেলে রহনপুর জ্ঞানচক্র একাডেমী চত্বরে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ। বক্তব্য রাখেন, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান,আলিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অপু,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রাধানগর ইউনিয়ন, সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল,রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, বিএনপি নেতা ,রেজাউল ইসলাম বাবুল,মিজান, শফিকুল ইসলাম গাজী আসগার আলী।যুবনেতা, রবিউল ইসলাম,মনিরুল ইসলাম,হাসিব, ছাত্রনেতা, মুরসালিন, রাকিব,নাফিস,প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


