ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহযোগিতায় এবং রাজশাহী জেলা রোভারের ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী ১৬তম কোর্স ফর রোভার মেট’ শুরু হয়েছে ৷ মঙ্গলবার (১২ আগস্ট) নগরীর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র সচিব এবং জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, এএলটি ।
উল্লেখ্য, চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শেষ হবে ১৫ আগস্ট শুক্রবার। এই কোর্সে রাজশাহী জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করছে। এখানে আরো উপস্থিত ছিলেন কোর্স লিডার প্রফেসর মো. আবু তালেব সরকার, সালে আহমেদ এলটি, জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম আনসারী, সম্পাদক এস. এম. মুস্তাফিজুর রহমান এবং জেলা রোভার স্কাউট লিডার মো: মাইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার মো: আব্দুল মতিন । কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন রোভার স্কাউট লিডার আব্দুর রাজ্জাক। স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেছেন রোভার শিশির, সাব্বির, সাগর, শাহরিয়ার, রিমি এবং যুথী।


