ধূমকেতু প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার/ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪আগষ্ট) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল এর আয়োজনে রাজশাহী পোস্টাল একাডেমি হলরুমে অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার/ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মো: তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উত্তর অঞ্চলের কৃষিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)। এই অঞ্চলের কৃষিতে যে বিপ্লব হয়েছে তার জন্য আপনাদের অবদান অনেক। বিশেষ করে আমাদের বিএমডিএ’র মরহুম চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান স্যার এর কথা না বললে নয়, তিনি ছিলেন জীবন্ত কিং বদন্তী তাঁর চিন্তা ভাবনা সবকিছুই ছিলেন এই অঞ্চলের কৃষদের নিয়ে। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত এই বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষকের জন্য কাজ করে গেছেন। তাই আমার একটা পরামর্শ থাকবে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে আর সব সময় কৃষকের পাশে থেকে কাজ করে যেতে হবে। তাহলে আমাদের দেশটাকে সোনার বাংলায় পরিনত করতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী মো: শামসুল হোদা, অতি:প্রধান প্রকৌশলী ড.মো:আবুল কাসেম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃআব্দুল লতিফ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনারে রাজশাহী বিভাগের ৮টি জেলার রাজশাহী ও বগুড়া সার্কেল এর নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও মেকানিক সহ মোট ৭৫জন অংশগ্রহণ করেন।
সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম। সেমিনারে সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান ।


