ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে মায়া নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়,ওই গ্রামের এজাবুলের মেয়ে মায়া( ৬)খেলার ছলে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে যায়।
পরে ওই বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news