IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ এর উদ্বোধন

বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ এর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে র‌্যালি,মাছের পোনা আবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট’২৫) জাতীয় মৎস্য সপ্তাহ কমিটি এর আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি”।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তারা বলেন,খাল-বিল,নদী-নালা কমে যাওয়ায় দেশি মাছ হারিয়ে যাচ্ছে। অন্যদিকে যেসব নদী নালা আছে সেগুলো প্লাস্টিকসহ নানান বর্জ্যে দুষিত হচ্ছে। এতে নিরাপদ মাছ চাষ বিঘ্নিত হচ্ছে। মাছ চাষে সরকারি সুবিধা বঞ্চিত না হন,সভায় এমন দাবি করেন প্রান্তিক মৎস্য চাষীরা।
প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,প্রাকৃতিক কারণেই বাংলাদেশ মাছ চাষে উপযোগী। ইলিশ উৎপাদনেও বাংলাদেশ প্রথম। কিন্ত ব্যক্তি স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারির জালে রেণু পোনা মাছ ধরে সেই অর্জনকে ব্যহত করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উজেলা মৎস্য অফিসার তহুরা হক। স্বাগত বক্তব্যকালে তিনি জানান,উপজেলায় ২হাজারের উপরে পুুকুর আছে,মৎস্য খামারি আছে ৩ হাজারের বেশি। তাদেরকে, হাঁস-মুরগির বিষ্টা ও গরুর গোবর ব্যবহার না করার আহ্বান জানান ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, জাতীয়তাবাদী জেলা মৎস্য জীবি দলের সাধারন সম্পাদক মামুন আল হক,মৎস্য চাষী নয়ন কুমার ও রাকিবুল ইসলাম।

আলোচনা সভা শেষে সফল মাছ চাষীর স্বীকৃতিস্বরুপ – নয়ন কুমার ও রাকিবুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপস্থিত ছিলেন-কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণীসম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার মাসুদ রানা,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ আলপনা ইয়াসমিন ও মৎস্যজীবিরা।

মৎস্য অফিসার জানান,এ ছাড়াও সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে- মৎস্যচাষী,জেলে ও মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা,জনবহুলস্থানে মৎস্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন,স্কুলে মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা,মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা,মৎস্য চাষীর পুকুরের মাটি,পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনে ক্যাম্পেইন এবং সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31