ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল আওয়াল,গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ , গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদূদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ প্রমূখ। পরে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যজিবীদের পুরুষ্কৃত করা হয়।


