IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ জমি জবর দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন, বিচার দাবি পরিবারের

চাঁপাইনবাবগঞ্জ জমি জবর দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন, বিচার দাবি পরিবারের

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মৌজায় কেনা জমি জবরদখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শ্রী সন্তোষ কর্মকার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার কেনা প্রায় নয় শতক জমির মধ্যে ১ দশমিক ৬৫ শতক বিক্রি করলেও অবশিষ্ট অংশ প্রতিপক্ষ প্রায় এক বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। জমি ফেরত চাইতে গেলে তারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এ সময় ছোট ভাই সুমন কর্মকার এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার মাথায় ২২টি সেলাই দিতে হয়। এ ঘটনার প্রমাণস্বরূপ চিকিৎসার কাগজপত্র ও ছবি রয়েছে বলেও দাবি করেন সন্তোষ কর্মকার।

তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৭ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক হয়। সালিশে সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষ তা মানেনি এবং এখনও জমি অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে তিনি একদিকে সম্পত্তি বঞ্চিত, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সন্তোষ কর্মকার অভিযোগ করেন, প্রতিপক্ষ সুফল কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে বাঘু কর্মকার, নিতাই কর্মকার ও কৃষ্ণ কর্মকার নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

জমির সুনির্দিষ্ট বিবরণ দিয়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর মৌজার খতিয়ান নং– ২৩৩২, ১৮৮৫ ও ১২২৮, দাগ নং– ৬০৮-এর জমির মালিক তিনি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী সুমন কর্মকার, শ্রী জয়দেব কর্মকার এবং স্থানীয় আকরাম আলী।

তিনি এ ঘটনায় সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31