ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচাণার স্লোগান বাড়ির দেয়ালে দেয়ালে লেখার সময় হাতেনাতে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতা সহ স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটেছে,উপজেলার কলমা ইউনিয়নের মালবান্ধা গ্রামে। আটককৃতরা হলেন,ভালুকা কান্দর গ্রামের সুকচাঁন আলীর ছেলে গোলাম রাব্বানী(৩৪) ও মালবান্ধা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মোসলেম আলী(৩২)। তারা দুইজনই আওয়ামী লীগের সক্রিয় কর্মী। স্থানীয়রা জানান, গোলাম রাব্বানী ও মোসলেম আলী তারা দুইজন সরকার পতনের পরও আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলো।
এতে করে তাদের প্রতি ক্ষীপ্ত হয়ে তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন ও স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন বলেন,এরা দুইজন দীর্ঘদিন ধরে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে বিএনপি সহ বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছিলো, আজ বাড়ির দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার সময় হাতেনাতে তাদের ধরে পুলিশে তুলে দেয়া হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আটককৃতরা অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পোস্ট প্রকাশ করতেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন।


