ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সমিতির নিজস্ব কার্যালয়ে এ শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাড. ইমতিয়ার মাসরুর আল-আমীনের সভাপতিত্বে শপথগ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক মো. শ্যামল, সহসভাপতি মো. হায়দার ও মো. আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহান, কোষাধ্যক্ষ মো. ওয়ারেশ, কার্যনির্বাহী সদস্য মো. রাশেদুল, মিনারুল ইসলাম ও সেলিম রেজা।
র্নির্বাচন কমিশনার মো. মোস্তফার পরিচালনায় কুরআন থেকে পাঠ করেন আকতার হোসেন। নির্বাচিত সদস্যগণ সংগঠনের স্বার্থবিরোধী কর্মকান্ড থেকে দুরে থাকা এবং সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


