IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> আইন-আদালত >> নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড, খালাস ৩

নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড, খালাস ৩

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণ করে ধর্ষনের ঘটনায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামীকে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙে তার ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। এ মামলার আরো তিন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

কারাদন্ডপ্রাপ্ত আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা।

খালাস প্রাপ্তরা হলেন- চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা। তিনি ভাঙ্গারির ব্যবসায়ি। ব্যবসার জন্য জেলার পত্নীতলা থানার কাদিয়াল বাজারের পাশে ভুক্তভোগীর বাড়ির পাশে ভাড়া থাকতেন। কিশোরী সপ্তম শ্রেণীতে মাদরাসায় পড়াশুনা করতো। মাদরাসায় আসা যাওয়ার পথে বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিতো এবং রাস্তা ঘাটে বিরক্ত করতো আব্দুস সালাম। বিষয়টি ছড়িয়ে পড়লে ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দেন আব্দুস সালাম।

গত ২০২২ সালের ১১ জুলাই বিকেলে ভুক্তভোগী বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় বাজারের পশ্চিম পাশ থেকে আব্দুস সালাম সিএনজি(অটোরিকশা) যোগে কিশোরীকে অপহরণ করে। এরপর নওগাঁ সদর থানার ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। ঘটনায় কিশোরীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ আসামিদের উপস্থিতিতে আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করে। অনাদায় ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৩ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন- সন্দেহাতিত ভাবে আসামী আব্দুস সালামের বিরুেদ্ধ অভিযোগ প্রমান করতে সক্ষম হয়। অপরাধ করলে পার পাওয়ার কোন সুযোগ নেই। অপরাধী যেই হোক না কেন তার সাজা হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031