IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রামেবি- গাছ কাটা বিষয়ে সবুজ সংহতির পর্যবেক্ষণ

রামেবি- গাছ কাটা বিষয়ে সবুজ সংহতির পর্যবেক্ষণ

ধূমকেতু ,প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাস এলাকায় শত শত গাছ কাটায় সবুজ সংহতি-রাজশাহীর পর্যবেক্ষণ ও দাবি।

আজ রবিবার সকাল ১১ ঘটিকা (২৪ আগস্ট ২০২৫), সবুজ সংহতি-রাজশাহী এবং রাজশাহীর বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী শহরসংলগ্ন সিলিন্দা মৌজায় রামেবির জন্য অধিগ্রহণকৃত প্রায় ২০৫ বিঘা জমি এলাকা পরিদর্শন করেন। পর্যবেক্ষণে দেখা যায় উক্ত এলাকায় বিপুলসংখ্যক গাছ কেটে ফেলা হয়েছে এবং বহু স্থানে গাছের গোড়া মাটি চাপা দেওয়া, গুঁড়ি পড়ে থাকা ও ফাঁকা স্থানে শাকসবজি চাষের চিহ্ন রয়েছে। গণমাধ্যমেও সম্প্রতি ধারাবাহিকভাবে গাছ কাটার খবর প্রকাশিত হয়েছে; কোথাও “শতাধিক”, কোথাও “প্রায় ৭০০”, আবার কোথাও “এক হাজারের বেশি” গাছ কাটার কথা উঠে এসেছে এবং এই গাছ কাটাকাটি অনুমোদনবিহীন/দরপত্র ছাড়া হয়েছে বলে সংশ্লিষ্ট রিপোর্টগুলোতে উল্লেখ আছে।

পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সবুজ সংহতি-রাজশাহীর আহ্বায়ক ও নদী-পরিবেশ গবেষক মাহবুব সিদ্দীকী, ‘জুলাই ৩৬ পরিষদ’-এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা জামাল কাদেরী, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ওয়ালিউর রহমান বাবু, নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের আতিকুর রহমান আতিক, আদিবাসী যুব নেতা উপেন রবিদাস, পরিবেশ উন্নয়ন কর্মী তৌহিদুল ইসলামসহ পরিবেশ অ্যাকটিভিস্টগণ।

মাহবুব সিদ্দীকী বলেন, “আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, তবে পরিবেশ ধ্বংস করে কোন উন্নয়ন নয়।” তিনি আরো বলেন- ইঞ্জিনিয়াররা একটু চেষ্টা করলেই পরিবেশ রক্ষা করেই বা কম ক্ষতি করেও অবকাঠামো করা যেতে পারে। নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম বলেন- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ অনুযায়ী পরিবেশগত ক্ষতি ঘটায় এমন কাজ যেমন নির্বিচারে গাছ কাটা করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দরকার, আবার কোনো সরকারি সংস্থার অধিগ্রহণকৃত বা প্রতিষ্ঠানের ক্যাম্পাস এলাকায় যদি গাছ কাটা বা অপটসারণ প্রয়োজন হয় Public Procurement Rules (PPR), ২০০৮ অনুযায়ী টেন্ডার বা দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এসব টেন্ডার বা নিলাম করা বাধ্যতামূলক। আমরা জানতে পেরেছি এসবের কোন নিয়মই পালন করা হয়নি। এটি একটি পরিবেগত ধ্বংসের বড়ো অপরাধ। তিনি আরো বলেন- স্থানীয় সরকার আইন, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নগর এলাকায় সড়কের পাশে/ সরকারি জায়গায় গাছ কাটতে হলে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তপক্ষের অনুমতি প্রয়োজন। যার কোনটাই করা হয়নি।
জুলাই ৩৫ সংগঠনের প্রতিনিধিরা জানান বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও/রিপোর্ট অনুযায়ী জানা যায় দীর্ঘ কয়েক মাস ধরে টুকরা–টুকরা করে গাছ কাটা হয়েছে এবং ‘আমরা হাফিজ ভাইয়ের লোক’ এমন পরিচয়ে শ্রমিকদের গাছ কাটার কথাও উঠে এসেছে; কিন্তু প্রশাসনের কেউ দায় স্বীকার করেনি এবং ‘অনুমোদন দেওয়া হয়নি’ এমন বক্তব্যও এসেছে প্রকল্পপক্ষ থেকে।

সবুজ সংহতি( গ্রীণ কোয়ালিমণ)-রাজশাহীর দাবি:
১) অবিলম্বে গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করে এলাকা সিলগালা করে প্রমাণ সংরক্ষণ (স্টাম্প, গুঁড়ি, কাঠের মজুত, পরিবহন-নথি ইত্যাদি) নিশ্চিত করতে হবে।
২) উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি যেখানে বন বিভাগ, পরিবেশ অধিদফতর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্থানীয় প্রশাসন, পরিবেশ আইন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধি থাকবেন, গঠন করে ১৫ দিনের মধ্যে (ক) কতগুলো গাছ কাটা হয়েছে, (খ) কারা কেটেছে/কর্তৃত্ব দিয়েছে, (গ) কোন আইনি প্রক্রিয়া লঙ্ঘিত হয়েছে , তার রিপোর্ট প্রকাশ করতে হবে। (বিভিন্ন গণমাধ্যমে অনুমোদনবিহীন/দরপত্র ছাড়া কাটার অভিযোগ উঠে এসেছে।)
৩) দোষীদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইনে শাস্তি, এবং ক্ষতিপূরণ আদায় করতে হবে; অবৈধভাবে কাটা/লোপাটকৃত কাঠ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
৪) গাছ কাটা ক্ষতির বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন করতে হবে। একই সাথে গাছ রেখে বা পরিবেশের ক্ষতি না করে কিভাবে একটি পরিবেশবান্ধব অবকাঠােেমা নির্মাণ করা যায় সেই ধরনের বাস্তব পরিকল্পনা করতে হবে।
৫) ভবিষ্যতের সব কাজ পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA), বনায়ন সংরক্ষণ, জীববৈচিত্র ও জলাধার রক্ষার শর্ত সাপেক্ষে করতে হবে; কাজের এলাকা জুড়ে সিসিটিভি/ গার্ড লগবুক/ ডিজিটাল ট্র্যাকিং চালু করতে হবে।
৬) প্রকল্প–সংশ্লিষ্ট যে কোনো গাছ অপসারণের সিদ্ধান্ত, টেন্ডার ও ওয়ার্ক-অর্ডার জনসমক্ষে ও পত্রপত্রিকায় (ওয়েবসাইট/নোটিশ বোর্ড) প্রকাশ বাধ্যতামূলক করতে হবে।

৭) নাগরিক পর্যবেক্ষণ দল (Citizen Oversight) গঠন করে নিয়মিত যৌথ পরিদর্শন, হটলাইন ও অভিযোগ দায়ের ব্যবস্থা করতে হবে।

সবুজ সংহতি রাজশাহী মনে করে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীর পরিবেশবান্ধব স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো উন্নয়ন অত্যাবশ্যক; তবে তা হতে হবে পরিবেশ আইন, সুশাসন ও স্বচ্ছতার কঠোর মানদণ্ডে। রাজশাহীর অনন্য সবুজ ঐতিহ্য ও নগরবাস্তুতন্ত্র রক্ষার স্বার্থে এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করাই সময়ের দাবি। পত্রিকাগুলোতে প্রকাশিত রিপোর্টে প্রশাসনের “অবগত নই/অনুমোদন দেওয়া হয়নি” ধরনের বক্তব্যও দেখা গেছে, যা দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন। কর্তপক্ষ যারা দায়িত্বে আছেন এই দায় এড়ানোর কোন কারন নেই। তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31