ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে দলিল লেখক সমিতির সদস্য ও থানা মোড়ের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী দেলোয়ার হোসেন ব্রেনস্টোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
রোববার দিবাগত রাত্র ২টার দিকে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন দেলোয়ার হোসেন। তিনি ঘুমের ঘরে ব্রেনস্টোক করে আকষ্মিক ভাবে অসুস্থ হয়ে সোমবার রাত্র ২টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি তানোর দলিল লেখক সমিতির সদস্য।
এছাড়াও গ্রামিনফোন কোম্পানির ডিলার ও বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী। তার বাড়ি গোল্লাপাড়া মহল্লায়। পিতার নাম মরহুম ফজলুর রহমান। গ্রামের বাড়ি উপজেলার পাঁচন্দর ইউপির প্রাণপুর পাঠাকাটা গ্রামে। তিনি তানোর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক মেয়ে দুই সন্তান ও মা আর ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ২৫ আগস্ট সোমবার বাদ জহুর নামাজের জানাযা শেষে তার পরিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। দেলোয়ারের এমন অকাল মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন তানোর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ক্যাশিয়ার সোহেল রানা,
তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর,সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন,সহসভাপতি মনিরুজ্জামান মনি,যুগ্ম সম্পাদক আবুল কাসেম বাবু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান ও তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতি ব্যবসায়ীরা।


