ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : পুঠিয়ার সাজাপ্রাপ্ত আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার ২৪ আগস্ট রাতে যশোরের কোতোয়ালি থেকে মো: জোনায়েদ বাগদাদ (৩০) সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করে পুঠিয়া থানা পুলিশ।
জোনায়েদ বাগদাদ উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ সরাফতুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ০২ টি সিআর সাজা প্রাপ্ত মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গোপন সংবাদ এর ভিত্তিতে গত রবিবার যশোরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৫ আগষ্ট পুঠিয়া থানায় আসামিকে নিয়ে আশা হয়।
এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন, আমাদের পুলিশের একটি টিম যশোরের কোতোয়ালি থেকে সাজা প্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করে। এছাড়াও পুঠিয়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।


