IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগর ও আত্রাই উপজেলায় নয়া এসিল্যান্ড হিসেবে স্বামী-স্ত্রীর পদায়ন

রাণীনগর ও আত্রাই উপজেলায় নয়া এসিল্যান্ড হিসেবে স্বামী-স্ত্রীর পদায়ন

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলা নয়া সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন নাবিলা ইয়াসমিন। গাজিপুর জেলার সন্তান নাবিলা ইয়াসমিন ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। রাণীনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান সদর উপজেলায় পদায়িত হয়েছেন।

অপরদিকে নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন শূন্য ছিলো এসিল্যান্ড পদটি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

সেই আত্রাই উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন মো: নূরে আলম সিদ্দিক। গাইবান্ধা জেলার সন্তান সিদ্দিক ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। এসিল্যান্ড মো: নূরে আলম সিদ্দিক ও নাবিলা ইয়াসমিন সম্পর্কে স্বামী ও স্ত্রী। বৃহস্পতিবার এই দুই কর্মকর্তাকে ফুল দিয়ে নিজ কার্যালয়ে বরণ করে নেন রাণীনগর ও আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এসময় দুই উপজেলার নয়া এসিল্যান্ড কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া কিছু খারাপ ভূমি কর্মকর্তা-কর্মচারীদের নানা অবৈধ কর্মকান্ডের কারণে ভূমি অফিস সম্পর্কে সাধারণ মানুষদের মাঝে বছরের পর বছর যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে সেই নেতিবাচক ধারণা দূর করে ভূমি অফিস সম্পর্কে পজেটিভ ধারণা সৃষ্টিতে কাজ করার জন্য উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই দুই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31