IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ডিবিসি’র সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

ডিবিসি’র সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

শুক্রবার সকাল সাড়ে দশটায় পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ডে সকল স্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংবাদিক মাহমুদুন্নবী’র সঞ্চালনায় মনিরুজ্জামান মিলন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মাসুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহরিয়ার পল্বর, রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম, ধামইরহাট থেকে শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, এশিয়ান টিভির বদলগাছি প্রতিনিধি বুলবুল আহম্মেদ বুলু, সৈকত হোসেন, জামিল আহম্মেদ, মামুনুর রশীদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী দলিল লেখক সমিতির দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বলেন,প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল । গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সম্পাদিত হয়েছে তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা। বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায় অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, এসব দুষ্টিতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরাও আরো হুমকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা ।
বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সকল এজহার ভূক্ত আসামীদের গ্রেফতার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে। এসময় সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তায়ন করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক এ কে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31