IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দলের দুঃসময় থেকে আজও জনগণের পাশে অধ্যাপক কামাল হোসেন

দলের দুঃসময় থেকে আজও জনগণের পাশে অধ্যাপক কামাল হোসেন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলায় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই উৎসাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব সম্ভাব্য প্রার্থী ও সাবেক যুবদল নেতা অধ্যাপক কামাল হোসেন। বিএনপির একাধিক প্রার্থী নিজ নিজ পক্ষে প্রচারণা চালালেও জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন অধ্যাপক কামাল হোসেন।

দলীয় সকল কর্মসূচির পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলকে ভালবেসে ছেড়েছেন সরকারি চাকরি। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদাই তৎপর ছিলেন তিনি। জেল, জুলুম আর আওয়ামী ফ্যাসিবাদের ভয় করেননি তিনি। দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত জনগণের পাশে রয়েছেন অধ্যাপক কামাল হোসেন। আওয়ামী ফ্যাসিবাদের সময় বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের লোক ছিল না বাগমারায়। সে সময় থেকে আজও তার দৃঢ় নেতৃত্বে সুসংগঠিত রয়েছে বিএনপি। দলকে সুসংঘটিত করতে গিয়ে কারাগারেও যেতে হয়েছে তাকে। জুলুম নির্যাতন সহ্য করে দলীয় নেতাকর্মীদের এখনো ঐক্যবদ্ধ করে রেখেছেন তিনি।

বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় দীর্ঘদিন ধরে তিনি গণসংযোগ, পথসভা ও জনসমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন। তার সহজ-সরল ব্যক্তিত্ব, জনবান্ধব আচরণ ও স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকার কারণে এলাকার আপামর জনগণের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

অধ্যাপক কামাল হোসেন বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকেছি এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়েছি। মনোনয়ন পেলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হবো বলে আশাবাদী।” তিনি আরও জানান, উন্নয়ন, শিক্ষা ও স্থানীয় অবকাঠামোর উন্নতি তার প্রধান অগ্রাধিকার।

স্থানীয়রা জানান, অধ্যাপক কামাল হোসেনের নিরলস প্রচারণা ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে। তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন।

এদিকে, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। দলীয় নেতৃবৃন্দ জানান, অধ্যাপক কামাল হোসেন মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অন্যতম দাবিদার। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বাগমারায় তার পক্ষে জনমত আরও শক্তিশালী হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31