IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ১৩০ বছরের বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা এমএ মতিন

১৩০ বছরের বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা এমএ মতিন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের এক জীর্ণশীর্ণ কুঠিরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১৩০ বছর বয়সী বৃদ্ধ তফের আলী মণ্ডল। হাড্ডিসার দেহ, চলার শক্তি নেই বললেই চলে। ঘরে নেই খাট বা চৌকি। সাঁতসেঁতে মাটিতে বিছানা পেতে রাত কাটে তার। ১২ সন্তানের জনক এই বৃদ্ধ বর্তমানে বসবাস করছেন রাস্তার পাশে সরকারি জমিতে নির্মিত মরিচা ধরা টিনের বেড়া ও ছাউনি দিয়ে তৈরি এক নড়বড়ে ঘরে।
দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে এমন দুর্দশার মধ্যেই দিন পার করছিলেন তফের মণ্ডল। সরকারি বা বেসরকারি পর্যায় থেকে আজও কোনো সহায়তা পাননি তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবনের করুণ চিত্র ভাইরাল হলে বিষয়টি দৃষ্টি কাড়ে মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিনের।

গতকাল শনিবার (৩০ আগস্ট) এমএ মতিন লক্ষ্মীরামপুর গ্রামে গিয়ে তফের মণ্ডলের জীবনযাত্রা প্রত্যক্ষ করেন। এরপরই তিনি বৃদ্ধের জন্য একটি পাকাঘর নির্মাণের উদ্যোগ নেন। রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। শুধু ঘর নির্মাণ নয়, বৃদ্ধ তফের মণ্ডলের খাবার, চিকিৎসা এবং যাবতীয় ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দেন বিএনপির এই নেতা মতিন।

তফের মণ্ডল জানান, জীবিকার তাগিদে তার ৮ ছেলে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বসবাস করেন। স্ত্রী মারা গেছেন বহু আগেই। সেবাযত্ন করার মতো কেউ পাশে নেই। একসময় ছোট ছেলে আইনাল হকের বাড়িতে থাকলেও পুত্রবধূর সঙ্গে বনিবনা না হওয়ায় সেই আশ্রয়ও হারাতে হয় তাকে। এখন রাস্তার ধারে একটি অন্ধকার ঘরে একাকী দিন কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘প্রতিদিন ভ্যানে চড়ে পাশের বানডুবি বাজারের একটি হোটেলে গিয়ে খাওয়া-দাওয়া করি। এভাবেই জীবন চলছে, আর মৃত্যুর প্রহর গুনছি। হঠাৎ বিএনপির লিডার মতিন আমার বাড়িতে এলেন। আমার অবস্থা দেখে ঘর করে দিচ্ছেন, খাবারের ব্যবস্থাও করছেন। এমনকি চিকিৎসাও করিয়ে দেবেন বলেছেন।’

ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রচারের পরই এমএ মতিন সাহেব নিজ উদ্যোগে এই সহায়তার ব্যবস্থা করেন। তার মানবিকতায় আমরা গর্বিত।’

এ বিষয়ে বিএনপি নেতা এমএ মতিন বলেন, ‘ফেসবুক ও সংবাদমাধ্যমে বৃদ্ধ তফের মণ্ডলের মানবেতর জীবন যাপনের খবর দেখে আমি গভীরভাবে মর্মাহত হই। সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তার জীবনযাত্রা দেখে ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিই। যতদিন বেঁচে থাকবেন, তার সব খরচ আমি বহন করব। এটি আমার দায়িত্ব ও মানবিক কর্তব্য বলে মনে করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31