ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা নামে (০২) বছরের শিশু নিহত হয়েছে। মৃত ওই শিশু নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, সোমবার সকালে ওই গ্রামের কয়েকটি শিশু রেললাইনের পাশে খেলাধুলা করার সময় রহনপুর থেকে
ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় শিশুটিকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।পরে পরিবারের লোকজন শিশুটিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news