IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় খাদ্যগুদামের সেই উপপরিদর্শক বাচ্চু সাময়িক বরখাস্ত

বাগমারায় খাদ্যগুদামের সেই উপপরিদর্শক বাচ্চু সাময়িক বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল মজুত করার অভিযোগে ভবানীগঞ্জ খাদ্যগুদামের উপপরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষর করা আলাদা দুইটি চিঠিতে শুক্রবার এই আদেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পেয়েছেন। তিনি দাবি করেন, বরখাস্ত হওয়া উপপরিদর্শক বাচ্চু মিয়া গুদাম থেকে ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল ঢুকিয়েছেন। এটা অনিয়ম। এর প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জ খাদ্যগুদামে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে একদল কর্মকর্তা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান। পাশাপাশি থাকা তিনটি গুদামেই অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা চালের বস্তা ছিদ্র করে দুর্গন্ধ পচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পান। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

জানা যায়, সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়া হয়। সেখানে চালগুলো পচা, দুর্গন্ধ ও নিম্নমানের বলে দেখা যায়। গুদামে থাকা চালগুলোও সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীদের এসব পচা দুর্গন্ধ ও নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। খাদ্য গুদামে এসে এর সত্যতা পেয়েছেন। উপজেলা খাদ্য ও নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, এসব সংগ্রহ করার দায়িত্বে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা থাকেন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্তের বিষয় নিশ্চিত করে জানান, এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31