ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : বিশ্বনবীর জন্মদিন শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে, রিসালাত ইয়া রাসুলুল্লাহ (সা.), মোবারক হো মাহে রবিউল আউয়াল ইত্যাদি এসব শ্লোগান যুগ যুগ ধরে ধর্মপ্রাণ মানুষের মুখে মুখে উচ্চারিত হয়ে আসছে।
হিজরী সালের রবিউল আউয়াল মাসের ১২তারিখে শিশু থেকে শুরু করে সববয়সী ধর্মপ্রাণ মানুষজন ঈদে মিলাদুন্নবীকে (সা.) স্মরণীয় করে রাখতে ওইদিন নবী করিম হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জন্মদিন উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানিয়ে রংপুর তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও/এ কামিল মাদরাসার আয়োজনে শিক্ষক ও শতাধিক ছাত্র- ছাত্রী নিয়ে নানা শ্লোগানে মুখরিত করে ।
উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা, আব্দুস সালাম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


