ধূমকেতু প্রতিবেদক,তানোর : “আসলে তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ” প্রতিপাদ্যকে সামনে রেখে ও ইনসাফপূর্ণ সমাজ ও রাস্ট্র প্রতিষ্ঠায় রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার উলামা বিভাগের আয়োজনে সীরাতে (সঃ) সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর উলামা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার উলামা বিভাগের সভাপতি কাজী মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্বারী মাওলানা আইয়ুব আলীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা.মুহাম্মদ শফিকুল ইসলাম,ইসলামি স্ট্যাডিজ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি সিরাজুল ইসলাম, সভাপতি উলামা বিভাগ রাজশাহী জেলাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


