প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া পাহাড়িয়াদের উচ্ছেদের উদ্যেগ গ্রহন করার বিষয়ে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) গভীর উদ্বেগ প্রকাশ করে।
তারা যেন বসবাস করতে কোন রকম ভয়ভীতি না পাই সে বিষয়ে প্রশাষনকে নজরদারি ও তাদের নিরাপত্বা নিশ্চিতে আহবান জানান। পাশাপাশি লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন বলেন ‘পাহাড়িয়া সম্প্রদায়ের এসব মানুষ এখানেই জন্ম নিয়েছে।
তাদের বাপ-দাদাদের এখানেই মৃত্যু হয়েছে। একটা আইন আছে, যাঁরা দীর্ঘ সময় ধরে এক স্থানে বাস করেন, সেখানে তাঁদের অধিকার জন্মায়। হঠাৎ করে কেউ একজন এসে বলছে এই জামির মালিক তিনি এটা চরম উদ্বেগের বিষয়।
সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে তিনি আহবান জানান।


