IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আমাদের যাতায়াতের কস্ট কেও দেখে না শিশু শিক্ষার্থী সানি, তামিম ও এবরাহিম

আমাদের যাতায়াতের কস্ট কেও দেখে না শিশু শিক্ষার্থী সানি, তামিম ও এবরাহিম

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া থেকে উপজেলার শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা, অথবা রহমত আলীর বাড়ি পর্যন্ত নতুন একটি রাস্তা না থাকায় জমির আইল দিয়ে কাদা পানি মাড়িয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী।

উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া, ডাঙ্গারপাড়া, নিজাম গাতি ও শ্রীদাসগাতী গ্রামের বেশ কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা জানান, মাত্র দেড় কিলোমিটার রাস্তা না থাকায় ফসলের জমির আইল দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতে হচ্ছে আমাদের।

অন্যান্য সময় কোনমতে হেটে যাতায়াত করা গেলেও বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকেনা। অপরদিকে গ্রামপাঙ্গাসী থেকে নিজামগাতি একটি রাস্তা থাকলেও পাকা না হওয়াই যাতায়াত করা যায় না। কোন যানবাহনোও চলে না।

ফলে এই গ্রামপাঙ্গাসী গ্রামের স্হানীয় বাসিন্দাদের ইচ্ছে থাকা সত্বেও নিকটতম শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের ছেলে-মেয়েদের ভর্তি করানো সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া এই বিদ্যালয়ের পাশেই রয়েছে, একটি বিরাট মাদ্রাসা, একটি ঈদগা মাঠ, একটি কবরস্থান ও একটি মসজিদ।

এখানে বাৎসরিকভাবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে শত শত মুসল্লীগণ অংশগ্রহণ করে থাকেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, উপজেলার গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া থেকে শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি রাস্তা না থাকায় সারা বছর জমির আইল দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন চার গ্রামের হাজারো মানুষ।

ক্ষুদে শিক্ষার্থী সানি, তামিম ও এবরাহিমের সাথে কথা হলে তারা জানায়, অনেক কস্ট করেই আমাদের মাদ্রাসায় যেতে হয়। আমাদের কষ্টের কথা কেউ ভাবে না। এদিকে উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ রহমত প্রামাণিক, ডাঙ্গারপাড়া গ্রামের মোঃ আফজাল প্রামাণিক ও নিজাম গাতী গ্রামের ইউপি সদস্য মোঃ মামুন সেখ জানান, নিজামগাতি থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটি পাকা না হওয়ায় এবং শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া পর্যন্ত সোজা কোনো রাস্তা না থাকায় ফসলি জমির আইল দিয়ে সারা বছর কাদা পানি মাড়িয়ে অনেক কস্ট করেই যাতায়াত করছেন শিখ্যার্থী ও এলাকাবাসী।
এমতাবস্হায় উপজেলার গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া থেকে শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31