IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

মান্দায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে খিদির বক্স মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী রকিবুল রহমান জানান, তার দাদার মৃত্যুর পর চার ছেলে ও দুই মেয়ে বাটোয়ারা দলিল অনুযায়ী সম্পত্তি ভাগ করে নেন। দলিল অনুযায়ী ৫ শতক জমি রাস্তা হিসেবে এজমালি রাখা হয়, যা ব্যবহার করে পরিবারের সদস্যরা বিলে যাতায়াত করতেন। কিন্তু ২০২৩ সালের ৯ জুলাই খিদির বক্স মণ্ডল ও আব্দুল জলিল গং উক্ত রাস্তা দখল করে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন।

ঘটনার পর রকিবুল রহমান ওই বছরের ২৪ জুলাই নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তৎকালীন মান্দা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী সরেজমিনে তদন্ত করেন এবং প্রতিবেদন দাখিল করেন। তদন্তে রাস্তা উন্মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত হওয়ায় আদালত বেড়া অপসারণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় মান্দা থানা পুলিশকে নির্দেশ দেন। এরপর পুলিশ রাস্তা থেকে বেড়া সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে।

তবে স্থানীয়দের অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সম্প্রতি আবারও খিদির বক্স মণ্ডল গং রাস্তা দখল করে খুঁটি স্থাপন করেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও অভিযুক্তদের অসহযোগিতায় তা সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত খিদির বক্স মণ্ডল বলেন, ‘যাতায়াতের রাস্তাটি আমাদের জমির অংশে পড়েছে, তাই খুঁটি মেরে দখল নিয়েছি।’
এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বিষয়টি এখনো আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31